মোহাম্মদ জমির আলী
প্রখ্যাত রাজনীতিবিদ ও বাংলাদেশ মুসলিম লীগের সাবেক সভাপতি মোহাম্মদ জমির আলীর অষ্টম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে বাংলাদেশ মুসলিম লীগ ও জমির আলী স্মৃতি কমিটির যৌথ উদ্যোগে আগামী ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১০টায় ৪৫ তোপখানা রোডস্থ (পল্টন মোড়) ফেনী সমিতি মিলনায়তন ট্রপিকানা টাওয়ারের ষষ্ঠ তলায় মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক ও সামাজিক জীবনের ওপর এক আলোচনা সভা এবং দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে। এছাড়া একইদিন ১১৬/২, নয়াপল্টনস্থ মুসলিম লীগ কেন্দ্রীয় কার্যালয় ঢাকা মহানগর মুসলিম লীগ কোরআন খতম দোয়া মাহফিলের আয়োজন করেছে।- প্রেস বিজ্ঞপ্তি
কবি সাংবাদিক আনওয়ার আহমদ
কবি সাংবাদিক সমপাদক আনওয়ার আহমদের ৯ম মৃত্যুবার্ষিকী আজ। বগুড়ায় জন্মগ্রহণকারী এই কবি ২০০৩ সালের ২৪ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বগুড়া লেখক চক্র আগামীকাল ২৫ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় বগুড়া সিডিএলএস মিলনায়তনে এক স্মরণসভার আয়োজন করেছে। স্মরণসভায় লিটল ম্যাগাজিন সমপাদনার জন্য ‘বিপ্রতীক’ সম্পাদক কবি ফারুক সিদ্দিকীকে ‘কবি আনওয়ার আহমদ স্মৃতিপদক’ প্রদান করা হবে। এদিকে আনওয়ার আহমদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের বায়তুস সালাম মসজিদে কোরানখানি ও দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে।- প্রেস বিজ্ঞপ্তি
