চট্টগ্রামে ৫৯ বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১২, ২২:৩৭
চট্টগ্রামে গাড়ি ভাঙচুর মামলায় বিএনপি চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি আবু সুফিয়ান ও সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেনসহ বিএনপি ও ছাত্রদলের ৫৯ জন নেতা-কর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. হাসানুল ইসলামের আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। আদালত আগামী বৃহস্পতিবার মামলার শুনানির দিন ধার্য্য করেন। গত ১০ ডিসেম্বর দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আমগীরকে গ্রেফতারের প্রতিবাদে কাজীর দেউরী এলাকায় বিএনপির কর্মীরা মিছিল বের করলে কয়েকটি যানবাহন ভাঙচুর করে তারা। এই ঘটনায় কোতোয়ালি থানার এস আই মোহাম্মদ শরিফ বাদী হয়ে দ্রুত বিচার আইনে মামলাটি দায়ের করেন।