টেক ফটো

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১২, ১৯:৪০
গণিতশাস্ত্রের বিস্ময় হিসেবে পরিচিত ছিলেন তিনি। ১৮৮৭ সালের ২২ ডিসেম্বর জন্ম নেওয়া গণিতশাস্ত্রে বিস্ময়কর এই প্রতিভার নাম শ্রীনিবাস রামানুজান। গত ২২ ডিসেম্বর ছিল তার ১২৫তম জন্মবার্ষিকী। আর সেই উপলক্ষ্যেই গুগল এদিন তাদের লোগোকে বদলে দেয়। মাত্র ১২ বছর বয়সেই রামানুজান উচ্চতর ত্রিকোণমিতির বইয়ের পাঠ শেষ করেন। কৈশোর অতিক্রম করতে না করতেই তিনি বার্নোলি সংখ্যা, অয়লার ধ্রুবকসহ আরও জটিল সব গাণিতিক সমস্যা সমাধানে নিয়োজিত হন। গুগল তাদের ডুডলে কৈশোরের রামানুজানকে ফুটিয়ে তুলতে একটি ভারতীয় কিশোরকে কাঠির মাধ্যমে জ্যামিতিক চিত্র আঁঁকতে ও গাণিতিক সমীকরণ লিখতে দেখা যায়। আর তার বয়সী অন্যসব কিশোরদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ডুডলে গুগল’র লোগোকে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন জ্যামিতিক আকৃতির মাধ্যমে। সেইসাথে ডুডলের নিচের অংশে ছিল ২১ ঘর পর্যন্ত পাইয়ের মান।