টি-টুয়েন্টির বাংলাদেশের জমজমাট আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চ্যাম্পিয়ন দল ঢাকা গ্ল্যাডিয়েটর্সের (http:// dhakagladiators.com) মোবাইল কন্টেন্ট পার্টনার হয়েছে টেলিকম প্রতিষ্ঠান এরিনাফোন বিডি (http:// arena.com.bd)। এ উপলক্ষে সম্প্রতি দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় এরিনাফোন বিডি ঢাকা গ্ল্যাডিয়েটর্সকে সব ধরনের মোবাইল সেবা দেবে এবং বিভিন্ন প্রকারের ভ্যাস (ভ্যালু অ্যাডেড সার্ভিস) সেবা তৈরি করবে। মোবাইলফোনভিত্তিক প্রতিযোগিতা, কনটেন্ট ও মোবাইল ওয়েবসাইট তৈরি, কাস্টমাইজড রিংটোন ও মোবাইলভিত্তিক প্রমোশনালও তৈরি করবে প্রতিষ্ঠানটি।
