গতকাল দেশের শেয়ারবাজারে সাধারণ সূচক বাড়লেও কমেছে লেনদেনের পরিমাণ। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্যে দেখা গেছে, গতকাল ডিএসই’র সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ১৫০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই- ২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩ পয়েন্ট বেড়ে ৩ হাজার ৪৩২ পয়েন্টে দাঁড়িয়েছে। ২৬৩টি কোমপানির ৫ কোটি ৮ লাখ ৮১ হাজার ৭৫৯টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের হাত বদল হয়েছে। মোট লেনদেন হয়েছে ১৮১ কোটি ৭০ লাখ ৫১ হাজার ৫৫ টাকা। যা আগের দিনের চেয়ে ১৫ কোটি ৩২ লাখ টাকা কম। লেনদেনকৃত ২৬৩টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টি কোম্পানির শেয়ারের।
লেনদেনের ভিত্তিতে ডিএসই’র প্রধান ১০টি কোমপানি হলো- বেক্সিমকো, ইউনিক হোটেল, ইউনাইটেড এয়ারওয়েজ, বিএসসিসিএল, গ্রামীণফোন, এনভয় টেক্সটাইল, জেনারেশন নেক্সট, এনবিএল, সায়হাম কটন ও যমুনা অয়েল। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- এফএএস ফাইন্যান্স, বিডি ফাইন্যান্স, বিআইএফসি, ফার্স্টলীজ, জিএসপি ফাইন্যান্স, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স ইনভেষ্টমেন্ট, সমরিতা হাসপাতাল, ফার্মা এইড, প্রাইম লাইফ ও আইএফআইসি ১ম মিউচুয়াল ফান্ড। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোমপানি হলো- রিলায়েন্স ১, জুট স্পিনার্স, ৫ম আইসিবি, বেক্সিমকো সিনথেটিকস, পাওয়ার গ্রীড, নিটল ইন্সুরেন্স, বীকন ফার্মা, এফবিএফ আইএফ, তিতাস গ্যাস ও বিইডিএল।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ
গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে শূন্য দশমিক ৫৪১৮ পয়েন্ট কমে ১২ হাজার ৬২৪ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসই- ৩০ মূল্য সূচক আগের দিনের চেয়ে ৮০ পয়েন্ট কমে ১০ হাজার ৮৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন সিএসইতে ১৭৩টি কোমপানির ৭০ লাখ ৯২ হাজার ৮৭০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের হাত বদল হয়েছে। মোট লেনদেন হয়েছে ২৫ কোটি ১৩ লাখ ৪৭ হাজার ৯১৪ টাকা। যা আগের দিনের চেয়ে ২৫ কোটি ৪৫ লাখ ৪১ হাজার ৮৫৬ টাকা কম। লেনদেনকৃত ১৭৩টি কোমপানির মধ্যে দাম বেড়েছে ৭৩টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের।
