ওয়ালটন সেন্ট্রালের দল ঘোষণা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১২, ২১:১৮
বাংলাদেশ ক্রিকেট লিগে ওয়ালটন সেন্ট্রাল ২০ জনের প্রাথমিক দল নির্বাচন করেছে। সেন্ট্রালের অধিনায়ক করা হয়েছে মাহমুদউল্লাহকে। ওয়ালটন সেন্ট্রাল দলের খেলোয়াড়রা হলেন- মোহাম্মদ আশরাফুল, রকিবুল হাসান, মোশাররফ হোসেন রুবেল (সহ-অধিনায়ক), শুভাগত হোম, শামসুর রহমান শুভ, মার্শাল আইয়্যুব, মেহরাব হোসেন জুনিয়র, ইলিয়াস সানি, নুরুল হাসান সোয়ান, শাহাদত হোসেন রাজিব, আসিফ আহমেদ রাতুল, মোহাম্মদ শরীফ, আরাফাত সানি, তালহা জুবায়ের, মাহবুবুল আলম, সগির হোসেন পাভেল, তারেক আজিজ, মোহাম্মদ শরীফুল্লাহ ও রনি তালুকদার। আজ মঙ্গলবার ওয়ালটন তাদের খেলোয়াড় পরিচিতি অনুষ্ঠান করবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া ব্রিফিং কক্ষে। বাংলানিউজ