বিজিবি-বিএসএফ বৈঠকে সিদ্ধান্ত

ডিবির হাওরের ৫৩ একর ভূমি ভারত-বাংলাদেশ সমভাবে ভোগ করবে

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১২, ২১:৫৫
সিলেটের জৈন্তাপুর সীমান্তের ডিবির হাওর ও কেন্দ্রি বিলের বিদ্যমান সমস্যা নিয়ে বিজিবি-বিএসএফ সিও পর্যায়ের পতাকা বৈঠক গত রবিবার ১২৮৫এস-১ পিলার সংলগ্ন স্থানে অনুষ্ঠিত হয়। বৈঠকে বিরোধপূর্ণ ডিবির হাওর এলাকার ৫৩ দশমিক ৩০ একর ভূমি বাংলাদেশ ও ভারত এই দুই দেশের নাগরিকদের সমানভাবে ভোগ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বাংলাদেশ সীমান্তের কৃষক ও মত্স্যজীবীরা এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে সীমান্ত পিলার অনুযায়ী যার যার অবস্থানে থাকার দাবি জানিয়েছেন। বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বিজিবি ৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার কর্নেল শফিউল আজম, টুআইসি বিজয় দেবাশীষ নারায়ণ পাল, কোম্পানি কামান্ডার সুবেদার আনোয়ার হোসেন, ক্যাম্প কমান্ডার হাবিলদার জামায়াত আলী এবং বিএসএফ-এর পক্ষে নেতৃত্ব দেন ১০৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার ডিএস বিষ্টু, টুআইসি সন্ধীপ সিংহা, কোম্পানি কামান্ডার বিষ্ণু, মুক্তাপুর ক্যাম্প কামান্ডার শিশুপাল।