গোবিন্দগঞ্জে মার্কেন্টাইল ব্যাংকের
উদ্যোগে কম্বল বিতরণ
গাইবান্ধা গোবিন্দগঞ্জে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোগে রবিবার শীতার্ত দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। বিতরণ অনুষ্ঠানে গোবিন্দগঞ্জ উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবুল কালাম আজাদ প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুজ্জামান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসনে ফকু বিশেষ অতিথি ছিলেন।
বগুড়ায় শ্রমিক কর্মশালা অনুষ্ঠিত
বগুড়ায় বসুন্ধরা সিমেন্ট সেক্টরের উদ্যোগে নির্মাণ শ্রমিকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহরের টিএমএসএস মহিলা মার্কেট কমিউনিটি সেন্টারে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্ট সেক্টরের কোয়ালিটি অ্যাসোউরেন্স ম্যানেজার মোহাব্বত আলী চৌধুরী।
কালকিনিতে ব্যবসায়ীদের
প্রতিবাদ সভা
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ভূরঘাটা (মজিদবাড়ি) বাজারে ব্যবসায়ী মো. হানিফ সরদারের গোস্ত বিতান দোকানে লুট ও হামলাকারী রহিম মৃধার সন্ত্রাসী বাহিনীর দ্রুত বিচারের দাবিতে রবিবার বাজারের শতাধিক ব্যবসায়ীরা প্রতিবাদ সভা আয়োজন করেন। এ সময় বক্তব্য রাখেন ব্যবসায়ী সিরাজ তালুকদার, রেজাউর হক, হানিফ সরদার ও হাকিম সরদার প্রমুখ।
