জামালপুর সদর উপজেলার শরীফপুর উচ্চ বিদ্যালয় মাঠে ঘাটাইল সেনানিবাসের উদ্যোগে দুস্থ্য মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। গত রবিবার শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঘাটাইল সেনানিবাসের এরিয়া কমান্ডার ১৯ পদাতিক ডিভিশন জিওসি মেজর জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ (এনডিইউ. পিএসসি)। এ সময় তার সাথে ছিলেন সদর দপ্তর ৩০৯ পদাতিক বাহীনির ব্রিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল একেএম শামসুদ্দিন (এডব্লিউসি, পিএসসি) সহ অন্যান্য সামরিক বেসামরিক কর্মকর্তা ও সদস্যবৃন্দ। সেনাসুত্রে জানাগেছে, ওই অনুষ্ঠানে প্রায় ২ হাজার ১শ জন দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ কর হয়েছে। জনকল্যাণ মূলক বিভিন্ন কাজের অংশ হিসেবে এ বছর তাঁরা বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ৭ থেকে ৮ লাখ টাকা মুল্যের শীতবস্ত্র বিতরণ করবে।
