দাগনভূঞা আওয়ামী লীগের সম্মেলন

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:০৪
দাগনভূঞা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে রবিবার সন্ধ্যায় স্থানীয় আতাতুর্ক স্কুলমাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে মাস্টার কামালউদ্দিন পুনরায় সভাপতি এবং উপজেলা ভাইস চেয়ারম্যান জয়নাল আবেদীন মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলার দায়িত্বপ্রাপ্ত মহিলা এমপি বেগম তহুরা আলী। মাস্টার কামালউদ্দিনের সভাপতিত্বে ও অলি আহাম্মদের সঞ্চালনায় সম্মেলন উদ্বোধন করেন ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিশিষ্ট শিল্পপতি আবুল বাশার, ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ফেনী সদর উপজেলার চেয়ারম্যান আবদুল রহমান বি.কম, ফেনী পৌরসভার মেয়র নিজামউদ্দিন হাজারী, মার্কেন্টাইল ব্যাংক লিঃ-এর ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিল্পপতি আকরাম হোসেন হুমায়ুন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি নিজামউদ্দিন চৌধুরী, দাগনভূঞা উপজেলার চেয়ারম্যান ও জেলা যুবলীগের আহবায়ক দিদারুল কবির রতন, কেন্দ্রীয় যুবলীগের সদস্য মঞ্জুরুল আলম শাহিন, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান একরামুল হক, পশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল মজুমদার প্রমুখ।