ডোমার উপজেলায় বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে এ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক আয়োজিত কর্মশালার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শফিউর রহমান প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে ডোমার প্রেসক্লাব সভাপতি মো. মোজাফ্ফর আলী বিশেষ অতিথি ছিলেন। এ সময় ইউএসএস টেকনিক্যাল অফিসার মঞ্জুরুল ইসলাম, অ্যাডভোকেসি অফিসার আমিনুর রহমান, নারী নেত্রী প্রভাষিকা ডেইজি নাজনীন মাশরাফি, ইউএসডিও’র উপজেলা সুপারভাইজার সুর্বানা রানী সাহা বক্তব্য রাখেন।
