রানীশংকৈলে খাদ্য নিরাপত্তা বিষয়ক কর্মশালা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:০৫
রানীশংকৈল উপজেলা মিলনায়তনে রবিবার ‘খাদ্য নিরাপত্তা ও ভর্তুকি’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। খাদ্য নিরাপত্তা বিষয়ক সর্বদলীয় সংসদীয় কমিটি- ককাস’র আয়োজনে কর্মশালায় ককাস’র সভাপতি ঠাকুরগাঁও-৩ এমপি হাফিজউদ্দিন আহম্মেদ, অধ্যক্ষ শাহ আলম এমপি (পিরোজপুর-২), নওয়াব আলী আব্বাস খান এমপি (মৌলভীবাজার-২), রুমানা মাহমুদ এমপি (সিরাজগঞ্জ-২), শেফালী মমতাজ এমপি (নাটোর), উপজেলা চেয়ারম্যান সইদুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা জাহান লিটা, ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান, পৌর মেয়র মকলেসুর রহমান, ওসি (তদন্ত) আব্দুস সালামসহ বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি, কৃষক, ব্যবসায়ী ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এছাড়াও এতে উপস্থিত ছিলেন প্রদীপ- প্রোমোটিং ডেমোক্রেটিক ইন্সটিটিউশন এন্ড প্র্যাকটিসেস’র পলিসি ডাইরেক্টর এবিএম জিয়াউল কবীর। কর্মশালা পরিচালনা করেন ইউএনও এনামুল হক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক মোশারফ হোসেন বুলু, আব্দুল হামিদ মাস্টার, আবুল হোসেন মাস্টার, আকলিমা বেগম ও আজিজুল ইসলাম সাবেক ইউপি চেয়ারম্যান, আরডিআরএস ম্যানেজার শাফকাতুল হোসেন, রানীশংকৈল প্রেসক্লাব সভাপতি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, ব্যবসায়ী খায়রুল ইসলাম, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোবারক আলী ও কৃষি কর্মকর্তা মাজেদুল ইসলাম প্রমুখ। বক্তারা এলাকার কৃষি উত্পাদনে সার, তেল,ডিজেল ও বিদ্যুত্ ব্যবহারে সরকারি ভর্তুকি বৃদ্ধি করার প্রস্তাব রাখেন। পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে উপজেলায় আরো কমপক্ষে ৩টি খাদ্য গুদাম ও ১টি হিমাগার স্থাপনের প্রস্তাব রাখা হয়।