কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এবং রিভ সিস্টেম যৌথভাবে দিনব্যাপী ট্রেনিং সেশন সম্পন্ন করেছে। সেশন নিয়েছেন অধ্যাপক ড. মো, আমির আলি ও সহযোগী অধ্যাপক মো. আব্দুল্লাহ আল মামুন।
সেশন শেষে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. মো. মাহফুজুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ শেখ মোজাফফর হোসেন, ইঞ্জিনিয়ারিং অনুষদ এর ডিন ড. মো. শাহরুখ আদনান খান, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার, বাহাউদ্দিন মোহাম্মদ ঈছা, রিভ সিস্টেম এর সিইও আজমাত ইকবাল এবং প্রজেক্ট ম্যানেজার আসাদুল্লাহ উজ্জাল।
আরও পড়ুন: যশোরে বাসের ধাক্কায় ইজিবাইক চালকসহ নিহত ২
ট্রেনিং সেশনটি সুন্দরভাবে সম্পূর্ণ করতে সার্বিক সহযোগিতায় ছিলেন কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল
বিভাগের প্রভাষক ফারিহা তাবাসসুম ও মো. মোস্তাফিজুর রহমান।
ইত্তেফাক/কেকে
