দেশের বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ বিষয়ে আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
নেত্রকোনা
নেত্রকোনা- কলমাকান্দা সড়কে কাটুয়াচোরা বাজারে পিকআপ ভ্যানের ধাক্কায় শহর আলী(৭০) নামের এক বৃদ্ধ গতকাল সোমবার মারা গিয়েছে। তার বাড়ি বারহাট্টা উপজেলার উড়াদিঘী গ্রামে। শহর আলী রবিবার কাটুয়াচোরা বাজারের সড়ক পাশে দাড়ানো থাকা অবস্থায় নেত্রকোনাগামী একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। তাকে দ্রুত নেত্রকোনা হাসপাতালে চিকিত্সার জন্য ভর্তি করা হলে সোমবার সকালে সে মারা যায়।
শ্রীপুর (গাজীপুর)
ঢাকা ময়মনসিংহ মহা সড়কের বেড়াইদের চালা এলাকায় সড়ক দুঘটনায় একই পরিবারের ২ শিশু নিহত ও ৩ জন আহত হয়েছে। মাওনা হাইওয়ে থানার উপপরিদর্শক রইস উদ্দিন জানান, শেরপুরের ভূঁইয়ারচর এলাকার পিকআপ চালক আবুল কালাম আজাদ তার তিন সন্তান ও স্ত্রীকে নিয়ে সোমবার নিজে গাড়ি চালিয়ে ঢাকা যাচ্ছিল। গাড়ি চালানো অবস্থায় চালক কালাম ঘুমিয়ে পড়ায় পিকআপটি মহা সড়কের পাশে একটি বড়ই গাছে গিয়ে লেগে দুমড়েমুচরে যায়। এসময় সামনের সিটে থাকা তার ৮ বছরের শিশু কন্যা খুশি আক্তার ও ৬ মাসের হালিমা আক্তার ঘটনাস্থলে মারা যায়। গুরুতর আহত হয় আবুল কালাম , তার স্ত্রী অনিতা অঅক্তার ও ছেলে খোরশেদ আলম। মাওনা হাইওয়ে থানা পুলিশ নিহত ২ বোনের লাশ উদ্ধার করেছে। আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সা দেওয়া হচ্ছে।
দামুড়হুদা (চুয়াডাঙ্গা)
দামুড়হুদায় পৃথক ৩ টি সড়ক দুর্ঘটনায় শিশুসহ ২ জন নিহত, আহত ১। রবিবার রাতে দর্শনা-মুজিবনগর মহাসড়কে আলমসাধু চালক দামুড়হুদার কুড়ুলগাছি গ্রামের জান হবির ছেলে আনারুল (২৬) কুড়ুলগাছি পশ্চিমপাড়া ঈদগাহ মাঠের নিকটে গতিরোধক পার হতে গিয়ে আলমসাধু উল্টে গুরুতর আহত হয়। পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়। রবিবার দামুড়হুদা জুড়ানপুর গ্রামের কৃষক হাবিবুর রহমানের একমাত্র সন্তান হূদয় (৪) রাস্তা পার হতে গিয়ে মরনগাড়ি করিমনের ধাক্কায় গুরুতর আহত হয়। মুমূর্ষ অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে বিকালে তার মৃত্যু হয়।
