গঙ্গাচড়ায় জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক অনুষ্ঠান গত রবিবার অনুষ্ঠিত হয়। এতে এলাকার ৩ শতাধিক কৃষক উপস্থিত ছিলেন।
জানা যায়, ডিজাস্টার এন্ড ক্লাইমেট রিস্ক ম্যানেজমেন্ট ইন এগ্রিকালচার প্রকল্পের আওতায় সারা বাংলাদেশের ন্যায় রংপুরের গঙ্গাচড়ায় জলবায়ু পরিবর্তন অভিযোজন ও দুর্যোগ ঝুঁকি প্রশমন বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে গঙ্গাচড়া বাজারস্থ মাঠ প্রাঙ্গণে কৃষক সমাবেশের আয়োজন করা হয়। কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. সাইখুল আরিফিন, প্রকল্পের অফিসার সালাউদ্দিন আহমেদ, প্রকল্পের টেকনিক্যাল অফিসার শাহাদত্ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুহুল ইসলাম সরকার প্রমুখ।
