মহেশখালীতে এইচএসসি’র ফরম পূরণে অতিরিক্ত ফি

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:১০
কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীর হোয়ানক কলেজে ২০১৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে। শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ফরম পূরণের শেষ দিন ২৩ ডিসেম্বর নির্ধারণ করলেও গতকাল ২২ ডিসেম্বর পর্যন্ত মোট ৫৬ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৫ জন পরীক্ষার্থী কলেজের দাবিকৃত অতিরিক্ত ফি দিয়ে ফরম পূরণ করলেও বাকি ৫০ পরীক্ষার্থী টাকার অভাবে ফরম পূরণ করতে পারেনি ২০১৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষা বোর্ড কর্তৃক নির্ধারিত ফি মানবিক বিভাগে ১০০০ টাকা ও ব্যবসায় শিক্ষা বিভাগে ১০৫০ টাকার স্থলে বিভিন্ন খাতের অযুহাত দেখিয়ে ৫ হাজার টাকা থেকে ৬ হাজার টাকা পর্যন্ত অতিরিক্ত ফি আদায় করছে। ওই কলেজে এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা নিয়মিত ৫৬ জন। ২২ ডিসেম্বর পর্যন্ত দাবিকৃত ফি আদায় করে মাত্র ৫ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছে এ ব্যাপারে অধ্যক্ষের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। এইচএসসি পরীক্ষার ফরম পূরণ কমিটির আহবায়ক সহকারী অধ্যাপক এহসান আলী’র সাথে যোগাযোগ করলে তিনি জানান, ১৩ ডিসেম্বর থেকে অধ্যক্ষ কর্তৃক প্রকাশিত রেজাল্ট শীট ছিঁড়ে ফেলে এবং ছাত্র-ছাত্রীদের নিকট থেকে ৫হাজার থেকে ৬ হাজার টাকা পর্যন্ত ফরম পূরণের ফি আদায়ের সত্যতা স্বীকার করেন।