শিশু অধিকার বিষয়ক তথ্য ও সহায়তা কেন্দ্র পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের করণীয় শীর্ষক দিনব্যাপী কর্মশালা সোমবার গাংনী উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সেভ দ্য চিলড্রেন ও ব্রেকিং দ্য সাইলেন্স-এর সহযোগিতায় স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা রুরাল ভিশন এ কর্মশালার আয়োজন করে। গাংনী উপজেলা চেয়ারম্যান একে এম শফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন, মেহেরপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হোসেন আলী খন্দকার। কর্মশালার সঞ্চালনের দায়িত্ব পালন করেন জনপ্রশাসন বিভাগের অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম শিকদার। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার মহাম্মদ আব্দুস সালাম,সহকারী কমিশনার (ভূমি) এমরান আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টো প্রমুখ।
