সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:১২
সদরপুরে সবজির বীজ বিতরণ সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা \ ফরিদপুরের সদরপুর উপজেলার চরনাছিরপুর ইউনিয়নে গতকাল একেকের রি-কল প্রকল্পের আওতায় ১শ’ দরিদ্র কৃষক পরিবারের মাঝে শীতকালীন সবজির বীজ বিতরণ করা হয়। বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আ. কাদের সরদার। বেগমগঞ্জে ডিলারদের মতবিনিময় সভা চৌমুহনী সংবাদদাতা\ বেগমগঞ্জ উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সাথে বিসিআইসি এবং বিএডিসির সার ও বীজ ডিলারদের মতবিনিময় সভা সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মধুখালীতে মতবিনিময় সভা মধুখালী(ফরিদপুর)সংবাদদাতা\ সোমবার মধুখালী উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের আয়োজনে ও প্রাণিসম্পদ কার্যালয়ের হলরুমে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা প্রিপ্রেয়ার্ডনেস এন্ড রেসপন্স প্রজেক্ট শীর্ষক প্রকল্পের আওতায় খামারী ও মুরগী বিক্রেতাদের সঙ্গে জনসচেতনতামূলক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মিঠাপুকুরে আওয়ামী লীগের সম্মেলন মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা\ রংপুরের মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অধিবেশন গত রবিবার বেগম রোকেয়া অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। কাউন্সিল উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল মনসুর আহমেদ। রানীশংকৈলে শীতবস্ত্র বিতরণ রানীশংকৈল (ঠাকুরগাঁও) সংবাদদাতা\ রানীশংকৈল উপজেলা মিলনায়তনে রবিবার ‘মুক্তিযুদ্ধে বীরাঙ্গনাদের মাঝে শীতবস্ত্র’ বিতরণ করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক সহায়তা সংগঠনের উদ্যোগে ওইদিন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সইদুল হক। বড়াইগ্রামে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা\ নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গতকাল সোমবার ১ হাজার ৬০৩ জনের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বগুড়া সেনানিবাসের লে. কর্নেল এম খায়েরউদ্দিন পিএসসি দুস্থদের হাতে শীতবস্ত্র তুলে দেন। আড়াইহাজারে এডভোকেসি সভা গোপালদী বাজার (নারায়ণগঞ্জ)সংবাদদাতা\ জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন এবং পরিবার পরিকল্পনা মা ও শিশু স্বাস্থ্য সেবা প্রচারের লক্ষ্যে গতকাল সোমবার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের হলরুমে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়। টি এইচ ও ডাঃ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া খান। নেত্রকোনায় ৬০ হাজার সেচযন্ত্র ব্যবহার নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনায় চলতি বছর ১ লাখ ৭০ হাজার ৬শ’ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে কোন কোন জমিতে চারা রোপণ শুরু হয়েছে। বোরো জমিতে এবার সারা জেলায় প্রায় ৬০ হাজার বিভিন্ন জাতের সেচযন্ত্র বোরো জমিতে সেচ দিবে বলে জানা গেছে। কুমিল্লায় মতবিনিময় সভা কুমিল্লা প্রতিনিধি \ কুমিল্লায় যৌন হয়রানি নির্মূলকরণ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার নগরীর রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়ে ব্র্যাক-এর জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনের কাউন্সিলর সরকার মাহমুদ জাবেদ। কালকিনিতে সচেতনতামূলক সভা কালকিনি(মাদারীপুর) সংবাদদাতা \ মাদারীপুরের কালকিনি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত মুরগি খামারি ও বিক্রেতাদের সাথে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সংক্রান্ত জন সচেতনতামূলক সভা সোমবার উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ নাসিরউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক। কাউখালীতে পূজা উদযাপন পরিষদের সম্মেলন কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা \ পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। কাউখালী মদন মোহন জিউর আখড়াবাড়ি প্রাঙ্গণে অ্যাডভোকেট শেখর চন্দ্র দে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র মণ্ডল। ঈশ্বরদীতে ফেন্সিডিলসহ আটক এক ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা \ ঈশ্বরদী পৌর এলাকার বেনারশী পল্ল¬ী মোড় হতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) পাবনা-১২ সদস্যরা ২৫২ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ জিয়াউল হক জিয়া (২৫) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক জিয়াউল হক ঈশ্বরদী শহরের ফতেমোহাম্মদপুর এলাকার আব্দুর রহিমের ছেলে। হোসেনপুরে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ হোসেনপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ২০১৩ শিক্ষাবর্ষে বিনামূল্যে প্রাথমিক বিদ্যালয়ের বই বিতরণ শুরু হয়েছে। উপজেলার সরকারি-বেসরকারি, কিন্ডারগার্টেন ও ব্র্যাক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে শ্রেণী ওয়ারী ১ লাখ ৪৯ হাজার ৩৯১ কপি বই বিতরণ করা হয়েছে। ডিমলায় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ ডিমলা (নীলফামারী) সংবাদদাতা \ নীলফামারীর ডিমলায় সোমবার পল্লী শ্রী রি-কল প্রকল্পের উদ্যোগে ৩৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আবু রাফা মোহাম্মদ আরিফ। বোচাগঞ্জে বিএনপির মানববন্ধন ও বিক্ষোভ বোচাগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা \ বোচাগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে রবিবার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিল শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তি দাবি করেন বক্তারা। উক্ত কর্মসূচিতে বক্তব্য রাখেন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল ইসলাম। নাসিরনগরে স্থানীয় সরকার বিভাগের কর্মশালা নাসিরনগর সংবাদদাতা \ স্থানীয় সরকার বিভাগের মাধ্যমে বাস্তবায়নাধীন ইউনিয়ন পরিষদের সক্ষমতা বৃদ্ধি ও দক্ষতার উন্নয়ন বিষয়ক গভর্ন্যান্স প্রজেক্টের (ইউপিজিপি) আওতায় উপজেলা পর্যায়ে প্রকল্প পরিচিতি বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গতকাল সোমবার নাসিরনগর উপজেলার ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সচিব ও ইউপির একজন মহিলা সদস্য ও পুরুষ সদস্যের সমন্বয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বার্হী কর্মকর্তা সামিহা ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। চৌহালীতে অবহিতকরণ কর্মশালা চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ সিরাজগঞ্জের চৌহালীতে ইউনিয়ন পরিষদ গভর্ন্যান্স প্রজেক্টের উপর দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ইউএনডিপি, ইউএনসিডিএফ, ডানিডা এবং ইইউ-এর অর্থায়নে ও স্থানীয় সরকার সিরাজগঞ্জের সহযোগিতায় উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে দিনব্যাপী এই কর্মশালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীন কুমার কুন্ডের সভাপতিত্বে বক্তব্য রাখেন আলহাজ্ব হজরত আলী মাস্টার, উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ প্রমুখ। মাদারীপুরে নাগরিক জীবন বিপর্যস্ত মাদারীপুর প্রতিনিধি \ জেলার সর্বত্র শৈত্যপ্রবাহ অব্যাহত থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে যানবাহন চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শীতজনিত কারণে নানা রোগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। জেলার বিভিন্ন এলাকায় শীতজনিত কারণে বৃদ্ধ ও শিশুরা কাবু হয়ে পড়েছেন এবং শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়া রোগে আক্রান্ত হচ্ছে। রাজশাহীতে আনসার প্রশিক্ষণ শুরু রাজশাহী অফিস\ কর্ম সংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্য নিয়ে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর জেলায় আনসারদের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ৪২ দিনের এ প্রশিক্ষণের প্রথম পর্বে ১৪ দিন সংশ্লিষ্ট জেলা প্রশিক্ষণ কেন্দ্রে এবং দ্বিতীয়পর্বে অবশিষ্ট ২৮ দিন সফিপুর আনসার একাডেমিতে অনুষ্ঠিত হবে। এতে ৩১০ আনসার সদস্য অংশগ্রহণ করছেন। কোটালীপাড়ায় গ্রাম আদালত বিষয়ক কর্মশালা কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা \ গোপালগঞ্জের কোটালীপাড়ায় গ্রাম আদালত বিষয়ক উপজেলা সংবেদনশীল কর্মশালা অনুষ্ঠিত হয়। সোমবার উপজেলা পরিষদের সম্মেলনকক্ষে ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির সহযোগিতায় মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশনের অ্যাকটিভেটিং ভিলেজকোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের আয়োজনে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল । কুলাউড়ায় সাংবাদিকদের কর্মশালা কুলাউড়া সংবাদদাতা \ ইউএনএফপিএ-এর অর্থায়নে মৌলভীবাজার জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় সোমবার কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে নারী নির্যাতন বিষয়ে স্থানীয় সাংবাদিকদের একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান চৌধুরী। রায়পুরায় শীতবস্ত্র বিতরণ রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা \ রায়পুরা উপজেলার ৫ গ্রামে এক হাজার শীতার্থ মানুষের মাঝে রবিবার বিভিন্ন ধরনের শীতবস্ত্র বিতরণ করেন ধানমন্ডি থানা বিএনপি’র যুগ্মআহবায়ক ও রায়পুরা থেকে মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার মোঃ আশরাফউদ্দিন বকুল। সিরাজদিখানে জেলেদের অবহিতকরণ সভা সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা \ সোমবার সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নের জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান উপলক্ষে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার মত্স্যজীবী,মত্স্যচাষি,স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। রামগঞ্জ ইউনিয়নে আওয়ামী লীগের সম্মেলন লক্ষ্মীপুর প্রতিনিধি \ রামগঞ্জ নোয়াগাঁও ইউপি আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রবিবার উপজেলার নোয়াগাঁও উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় । নোয়াগাঁও ইউপি আ.লীগের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন রামগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মো. শাহজাহান। উলিপুরে পৌর কাঁচা বাজার সমিতির নির্বাচন উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা \ উলিপুর পৌর কাঁচা বাজার সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শনিবার অনুষ্ঠিত হয়। গোলজার আলী সভাপতি ও জাফর আলী (ফুলবাবু) সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।