সাংবাদিকদের উপর হামলার ঘটনায় গতকাল সোমবার দুপুরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিদায়ী ভিসি অধ্যাপক ড. সৈয়দ সাখাওয়াত হোসেন, রেজিষ্ট্রার নওয়াব আলীসহ ৮ জনের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন হামলার শিকার দৈনিক সংবাদের পটুয়াখালী প্রতিনিধি নিখিল চ্যাটার্জী। মামলাটি আমলে নিয়ে আদালত গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
