ভ্রাম্যমাণ আদালত

চট্টগ্রামে ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

আপডেট : ২৪ ডিসেম্বর ২০১২, ২২:৪১
অগ্নিনিরাপত্তা ব্যবস্থা ও সনদ না থাকায় নগরীর সিইপিজেড গেইট এলাকায় ৫টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল আলম এসব প্রতিষ্ঠানকে অর্থদন্ড প্রদান করেন। দন্ডিত প্রতিষ্ঠানগুলো হচ্ছে মেসার্স অপরূপা ফ্যাশন, নাহার প্লাজা জ্যান্টস পার্ক, মেসার্স মনে পড়ে ও রূপমোহিনী। আদালত সূত্র জানায়, কোন ভবন নির্মাণ ও ব্যবসা প্রতিষ্ঠানকে ফায়ার সার্ভিস থেকে সনদ নিতে হয়। কিন্তু এসব প্রতিষ্ঠানের কাছে কোন অগ্নিনিরাপত্তার সনদ পাওয়া যায়নি। এদিকে, খাদ্যে জনস্বাস্থ্যে ক্ষতিকর রং মেশানো ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে কালুরঘাট শিল্প এলাকার বিএসপি ফুড পোডাক্টসনে প্রায় দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিএসটিআই এর তত্ত্বাবধানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদীন এ অভিযান পরিচালনা করেন।