দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ১৮:৪২
আজ ১২ পৌষ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ১২ সফর, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬-৫০ মিনিটে এবং সূর্যাস্ত ৫-২৩ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা ৮। আপনার উপর প্রভাবকারী গ্রহ শনি। আপনার শুভসংখ্যা ৮। শুভবার:শনিবার। শুভরত্ন:নীলা। প্রকৃতিগতভাবে আপনি: প্রতিভাদৃপ্ত। জীবনের প্রতি সিরিয়াস। সবকিছুকেই আপনার উচ্চাভিলাষ পূরণের লক্ষ্যে পরিচালিত করতে চান। কিন্তু আপনি অত্যন্ত মুডি। আজ আশা-উদ্দীপনার তুঙ্গে অবস্থান করছেন। আর দেখা যাবে কালকেই হতাশার গভীরে ডুবে গেছেন। আপনি দৃঢ়চেতা ও কিছুটা আত্মগর্বী। জীবন আপনার কুসুমাস্তীর্ণ নয় বরং কণ্টকাকীর্ণ। অনেক বাধা-বিপত্তি ও উত্থান -পতনের মধ্য দিয়ে আপনাকে এগুতে হবে। তবে দুর্ভাগ্যকে ভয় পাওয়ার কিছু নেই। প্রতিটি বাধাই আপনাকে শক্তিশালী করবে, আপনার লক্ষ্যবস্তু এগিয়ে আসবে আরো কাছে। জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: চেয়ারম্যান মাও সেতুং হেনরি মিলার, মুন্সী মেহেরুল্লাহ, নীনা হামিদ, রিচার্ড উইড মার্ক, কবিথামস গ্রে। শেহাব উদ্দিন আহমেদ, দুলাল বিশ্বাস, দক্ষিণারঞ্জন বিসু। মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ কোনো ব্যক্তির সহযোগিতায় ব্যবসায়িক সম্প্রসারণ হতে পারে। ব্যবসায়িক দিক ভাল যাবে। আমদানী-রপ্তানি ব্যবসায় ভাল করবেন। আজ ভাল কোন সংবাদ পেতে পারেন। সত্সঙ্গে আনন্দ লাভ করবেন। কোন আধ্যাত্মিক ব্যক্তির আগমন ঘটতে পারে। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ বেকারদের কর্মসংস্থানে সুযোগ সৃষ্টি হতে পারে। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন। আনন্দদায়ক কোন সংবাদ পেতে পারেন। ব্যবসায়িক দিক ভাল যাবে। ব্যবসা সম্প্রসারণে কারো সহযোগিতা পেতে পারেন। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ বাড়িতে হঠাত্ কারো শরীর খারাপ হতে পারে। ফলে মানবিক উদ্বেগ বৃদ্ধি পাবে। আজ কোন ঝুঁকি না নেয়াই ভাল। ব্যয় বৃদ্ধির আশংকা আছে। উত্তেজনা পরিহার করুন। সকল ক্ষেত্রে ধৈর্য বজায় রাখার চেষ্টা করুন। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ বিলাসদ্রব্য কেনাকাটা হতে পারে। আজ কোন ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। মনের কোনো আশা পূর্ণ হতে পারে। কোন সম্পত্তি কেনার ব্যাপারে আলোচনা হতে পারে। নতুন কোন প্রস্তাব পেতে পারেন। দূরের যাত্রা শুভ। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ আজ ভাল কোন সংবাদ পেতে পারেন। প্রাপ্ত সংবাদ আনন্দদায়ক হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযোগ আছে। লক্ষ্য রাখবেন সুযোগ যেন হাতছাড়া না হয়। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ কারখানার শ্রমিকদেরকে সতর্ক থাকতে হবে। কোনরকম দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। আজ কোন ঝুঁকি নিবেন না। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। অসমাপ্ত কাজ শেষ করে আনন্দ পাবেন। আর্থিক দিক কিছুটা ভাল যাবে। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ আগুন থেকে সতর্ক থাকুন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। শরীর খুব একটা ভালো যাবে না। বাড়িতে শুভ কোন অনুষ্ঠান হতে পারে। আপ্যায়নের জন্য বয় বৃদ্ধি পেতে পারে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হতে পারে। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ ব্যবসায়িক দিক ভাল যাবে না। বাকি বকেয়া না দিলেই ভালো করবেন। বকেয়া টাকা আদায় খুব কঠিন হবে। ব্যয় বৃদ্ধি পাবে। মানসিক দুশ্চিন্তা পরিহার করার চেষ্টা করুন। আত্মীয় বা বন্ধুদের সহযোগিতা আশা করতে পারেন। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ পুস্তক ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। সরকারি চাকরিতে কাজের দায়িত্ব বৃদ্ধি পাবে। পরিশ্রম বৃদ্ধি পাওয়ার আশংকা আছে। অতিরিক্ত পরিশ্রমের জন্য ক্লান্তি বোধ করতে পারেন। বাণিজ্যিক ক্ষেত্রে কোন বিশিষ্ট ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ-সম্ভাবনাময়। পশম ব্যবসায়ীদের জন্য সময় অনুকূল থাকবে। বিক্রয়-বাণিজ্যে লাভযোগ আছে। প্রাপ্ত তথ্য সতর্কতার সাথে যাচাই করে নিন। ভ্রমণের সুযোগ পেতে পারেন। ভ্রমণ আনন্দদায়ক হবে। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ নিজের কোনো কর্মের জন্য অনুতপ্ত বোধ করতে পারেন। কোন বন্ধুর সান্নিধ্যে মন ভাল হতে পারে। কাজকর্মে উত্সাহ পাবেন। আপনা-আপনি আত্মবিশ্বাস ফিরে আসতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। তথ্যগত বিভ্রান্তি এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ নতুন পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। অকারণ ঝুঁকি না নিলেই ভাল করবেন। মন ভালো থাকবে। সেবামূলক কাজে আনন্দ পাবেন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কাজকর্মে উত্সাহ বৃদ্ধি পাবে।