মুক্তিযুদ্ধ বাঙালির জীবনে এক গৌরবময় অধ্যায়। ১৯৭১ সালে দীর্ঘ নয় মাস এক রক্তক্ষয়ী যুদ্ধে অনেক প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা। বাংলাদেশের পতাকায় সেসব শহীদের আত্মত্যাগের স্মৃতিচিহ্ন হয়ে রয়েছে লাল-সবুজ পতাকায়।
মহান মুক্তিযুদ্ধে আমরা হারিয়েছি মা-বাবা, ভাই-বোন তথা অনেক মুক্তিসেনা। মুক্তিযুদ্ধের অনেক ঘটনা ও স্বজন হারানোর কাহিনী ইতিহাসের পাতায় নানাভাবে লিপিবদ্ধ করা হয়েছে। আলোচ্য মিয়াজান কবীর সম্পাদিত ‘মুক্তিযুদ্ধের গল্প’ বইটিতে মুক্তিযুদ্ধের সেসব ঘটনা সংকলিত গল্পগুলোয় বর্ণনা করা হয়েছে।
বইটিতে আটটি মুক্তিযুদ্ধের গল্প আছে। গল্পগুলো লিখেছেন হেলেনা খান, রুহুল আমিন বাবুল, সাহিদা বেগম, ঝর্ণা রহমান, আমিনুর রহমান সুলতান, আনওয়ারুল কবির বুলু, কনিকা রশীদ ও পাঞ্জাবি মারুম, মিয়াজান কবীর।
মুক্তিযুদ্ধের গল্পের বইটি গল্পগুলো পড়লে শিশু-কিশোর ভাই-বোনেরা দেশপ্রেম একাত্তরের অনেক ঘটনা জানতে পারবে। বইটিতে উল্লেখযোগ্য কোন লেখকের লেখা নেই। আরো প্রতীয়মান লেখকের লেখা থাকলে ভালো হতো। তবে সংকলিত গল্পগুলো মন্দ নয়।
বইটির ছাপা, বাঁধাই ও প্রচ্ছদ শোভিত। ভেতরের অলংকরণ আকর্ষণীয়। প্রচ্ছদ ও অলংকরণ রাফি ও রামিম। বইটি প্রকাশ করেছে বাংলাবাজারের সিদ্দিকীয়া পাবলিকেশন্স। বইটির মূল্য মাত্র ষাট টাকা।
