আমার প্রিয় বই

বৃষ্টির ঠিকানা

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ১৯:২৭
মানুষের অনেক শখ থাকে। একেকজনের শখ একেক রকম। কারো শখ বাগান করা, গান গাওয়া কিংবা কারো ছবি আঁকা পছন্দ। তেমনি আমার বই পড়তে অনেক ভাল লাগে। দৈনন্দিন কাজের মাঝেই বই পড়ার জন্য একটু সময় খুঁজে নিই। আমার সবচেয়ে পছন্দের বই ‘বৃষ্টির ঠিকানা’। এই বইটির লেখক মুহম্মদ জাফর ইকবাল। এই উপন্যাসটির প্রধান চরিত্র ‘টুম্পা’ নামের ১৩-১৪ বছর বয়সী একটি মেয়ে। সে তার মা, সত্ বাবা আর সত্ ভাই লিটনের সাথে আমেরিকায় থাকে। সে ছোটবেলায় মায়ের সাথে আমেরিকা চলে আসলেও শুধুমাত্র বাংলাদেশে জন্ম নিয়েছে বলেই সে বাংলাদেশে আসতে চায়। সে বাংলাদেশকে ভালবাসে। একবার তার বাংলাদেশে আসার সুযোগ হয়। এখানে এসে টুম্পা তার সত্যিকারের বাবার খোঁজ পায় যিনি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত। টুম্পা বাংলাদেশে বিভিন্ন ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়। এই বইটি পড়ে নিজের দেশের প্রতি এক অদ্ভুত ধরনের ভালবাসা জন্মে। টুম্পার সাহসিকতা আর নিজের লক্ষ্যে পৌঁছানোর চেষ্টার কথা চিন্তা করলে নিজেরও আত্মবিশ্বাস বেড়ে যায়। এই বইটি থেকে আমরা এমন অনেক জিনিস শিখতে পারি যা আমাদের কাজে লাগবে। আমি মনে করি সবার এই বইটি অন্তত একবার পড়া উচিত। সপ্তম শ্রেণী, সদস্য নম্বর: ১৬১ দীপলথ ইনস্টিটিউশন বাহুবল, হবিগঞ্জ।