দ্য ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ নামের প্রতিষ্ঠানটি সার্ন নামে পরিচিত। এদের রয়েছে বিশ্বের সবচেয়ে বড় পার্টিকেল ফিজিক্সের গবেষণাগার। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয় এই প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠার পর থেকেই সার্ন তাদের গবেষণার মাধ্যমে বিশ্বের অন্যতম প্রধান একটি গবেষণাগারে পরিণত হয়েছে। বিশ্বের বড় বড় অনেক আবিস্কারের পেছনেই রয়েছে সার্নের বিজ্ঞানীদের অবদান। বর্তমানে এই প্রতিষ্ঠানে রয়েছে প্রায় ৪ হাজার কর্মী এবং গবেষক। ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ (www)-এর সূচনাও হয় এই সার্নের গবেষণাগারে।
