দোহাজারীতে আন্তর্জাতিক মানের স্কুল করার উদ্যোগ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:২৮
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে আন্তর্জাতিকমানের আবাসিক স্কুল এন্ড কলেজ নির্মাণের উদ্যোগ নিয়েছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক । রবিবার চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী ইউনিয়নের পাহাড়ি জনপদ হাতিয়াখোলা এলাকায় জায়গা পরিদর্শন করেন ইউসিবিএল-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিদর্শনে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে ছিলেন ইউসিবিএল-এর নির্বাহী কমিটির চেয়ারম্যান এম এ ছবুর, পরিচালনা বোর্ডের পরিচালক এম এ কালাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বদিউল আলম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বখতিয়ার হোসেন, প্রথম সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তাক আহমদ, প্রথম সহকারী ভাইস প্রেসিডেন্ট আহমদুর রহমান প্রমুখ। পরিদর্শনকালে ইউসিবিএল-এর নির্বাহী কমিটির চেয়ারম্যান এমএ ছবুর বলেন, শীঘ্রই ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের কাজ শুরু করা হবে। এ ব্যাপারে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।