কাউখালীর সন্ধ্যা নদী তীরবর্তী আমরাজুড়ী চরের আবাসনে আশ্রিত দরিদ্র বিধবা ও অসুস্থ নারী মুক্তিযোদ্ধা উর্মীলা রানী রায়কে (৮২) শীতবস্ত্র ও খাবার প্রদান করেছে উপজেলা প্রশাসন। সোমবার সন্ধ্যায় কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম মুক্তিযোদ্ধা উর্মীলার সাথে দেখা করে এ শীতবস্ত্র ও খাদ্য সহায়তা দেন। এসময় তিনি হতদরিদ্র মুক্তিযোদ্ধার শারীরিক অবস্থার খোঁজ-খবর নিয়ে তার চিকিত্সার উদ্যোগ নেয়ার আশ্বাস দেন।
এসময় কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম আহসান কবির, ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, স্থানীয় সামাজিক উদ্যোক্তা আব্দুল লতিফ খসরু উপস্থিত ছিলেন। তিনি চরের একটি আবাসন ঘরে অসুস্থ অবস্থায় একা বসবাস করছেন।
