উলিপুর মহারানী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী ২৯ ডিসেম্বর

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:২৯
১৪৫ বছরের প্রাচীন বিদ্যাপীঠ ‘উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের প্রথম পুনর্মিলনী উত্সব আগামী ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান সফল করতে চলছে ব্যাপক প্রস্তুতি। ইতিমধ্যে ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানের দেশে ও বিদেশে অবস্থানকারী অসংখ্য প্রাক্তন ছাত্র-ছাত্রী অন-লাইনে এবং সরাসরি রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন। উত্সবে প্রধান অতিথি থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি ড.আনোয়ার হোসেন।