লক্ষ্মীপুরে বিএনপি’র প্রতিবাদ সমাবেশ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:৩০
লক্ষ্মীপুরে যুবদল নেতা এডভোকেট দিদারুল আলমের হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার হামছাদী ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে সদর উপজেলার বিজয়নগর উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবাদ সভা হয়। স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আবদুল মোতালেবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, নিজামউদ্দিন ভূঁইয়া, এডভোকেট মোয়াজ্জেম হোসেন ও নিহত দিদারুল আলমের স্ত্রী রেহানা আক্তার, ছোট ভাই জিয়াউদ্দিন প্রমুখ।