সোমবার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুলিশের সঙ্গে মাদক ব্যবসায়ীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের কাছ থেকে কালু মিয়া নামে আটক এক ব্যক্তিকে ছিনিয়ে নেয়া হয়। আত্মরক্ষার্থে ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ। উপজেলার নূরপুর এলাকায় খোরশেদ মিয়ার বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ ওই বাড়ি থেকে ফেন্সিডিল পাওয়া গেছে দাবি করে খোরশেদ মিয়ার ভাই কালু মিয়াকে আটক করে। কালু মিয়াকে নিয়ে আসার সময় তার পরিবারের লোকজন পুলিশের উপর হামলা চালায়। এ সময় পুলিশ এক রাউন্ড গুলি ছোঁড়ে ও হালিমা আক্তার নামে এক নারীকে আটক করে। তবে কালু মিয়া জানান, বাড়ির কেউ এ ব্যবসা করেন না। তারপরও পুলিশ বিভিন্ন সময়ে এসে টাকা পয়সা চাইতো।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।
