দৌলতপুরে দেবরের কোপে ভাবী খুন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:৩২
কুষ্টিয়ার দৌলতপুরে দেবরের হাসুয়ার কোপে ভাবী খুন হয়েছে। মঙ্গলবার উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা মালিথাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। জরাফত মোল্লার স্ত্রী ৩ সন্তানের জননী পারুল বেগম (৩২) এর সাথে তার দেবর কলম মোল্লার পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কলম মোল্লা উত্তেজিত হয়ে হাসুয়া দিয়ে ভাবী পারুলকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।