‘যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতে জামায়াত উঠে পড়ে লেগেছে’

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:৩৩
বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট আবেদ খান বলেছেন, আগামীতে যদি মুক্তিযুদ্ধের সরকার ছাড়া অন্য কোন সরকার ক্ষমতায় আসে তবে বাংলাদেশের অবস্থা আফগানিস্তানের চেয়ে খারাপ হবে। তাই আমাদের মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিকে পরাজিত করতে হবে। এজন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নেত্রকোনা বিজয়মেলা আয়োজিত গত সোমবার রাতে মুক্তমঞ্চে অনুষ্ঠিত প্রধান আলোচক হিসাবে আবেদ খান আরো বলেন, বর্তমানে দেশে যুদ্ধাপরাধীদের বিচার চলছে। বিচার কাজকে বাধাগ্রস্ত এবং বন্ধ করতে জামায়াত শিবির উঠে পড়ে লেগেছে। স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সম্পাদক আশরাফ আলী খান খসরুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নুরুর রহমান খান, তিতাস গ্যাসের এমডি আব্দুল আজিজ খান, আওয়ামী লীগ নেতা দীপক ধর গুপ্ত, শিল্পকলা একাডেমির সম্পাদক সানাওয়ার হোসেন ভুঁইয়া, এডভোকেট শহীদুল্লাহ এবং সাংবাদিক সঞ্জয় সরকার।