ময়মনসিংহের শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি সামগ্রী বিতরণ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:৩৩
সোমবার ময়মনসিংহে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষা প্রচলন প্রকল্পের আওতায় ৮৭৫টি শিক্ষা প্রতিষ্ঠানে আইসিটি সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের আইসিটি প্রকল্পের পরিচালক আবুল কালাম আজাদের সভাপতিত্বে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ক্যাপ্টেন অব. মুজিবুব রহমান ফকির আইসিটি সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. জহিরুল হক খোকা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের প্রশিক্ষণ বিভাগের পরিচালক প্রফেসর তাসলিমা বেগম, প্রফেসর ফারুক আহমে্দ, প্রফেসর আবদুল আউয়াল খান, প্রফেসর রোকেয়া আক্তার খানম, প্রফেসর নুসরাত জাহান খানম প্রমুখ বক্তব্য রাখেন।