নরসিংদীর মনোহরদী সরকারি কলেজ গেইটে সোমবার বিকেলে কাঁঠাল বোঝাই একটি দ্রুতগামী পিকআপ চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম শাহ আলম (৫০)। তিনি পেশায় দিনমজুর।শাহ আলম ময়মনসিংহ জেলার দুবাউরা উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের জয়রামপুর গ্রামের আ. বাছেদের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহত শাহ আলম পাকা ধানের বোঝা নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় এ দুর্ঘটনা ঘটে। নিহতের সহকর্মী হযরত আলী জানান, তিনি কয়েকদিন আগে দিন মজুরের কাজ করার জন্য বাড়ি থেকে মনোহরদী আসেন।’
আরও পড়ুনঃ ভেড়ামারায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
নিরাপদ সড়ক চাই (নিসচা) নরসিংদী জেলা শাখার দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক শান্ত বণিক জানান, ‘মনোহরদী থানা পুলিশ ঘটনাস্থল হতে লাশ এবং পিকআপ উদ্ধার করে থানায় নিয়েছে। তবে চালক পলাতক রয়েছে।’
ইত্তেফাক/নূহু

