তালায় জাসাসের কমিটি গঠন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:৩৮
বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস-এর তালা উপজেলা ১০১ সদস্যের কমিটি গঠন করা হয়। সোমবার সাতক্ষীরা জেলা জাসাসের আহবায়ক সৈয়দ এখলাছার আলী বাচ্চু ও ১ নং যুগ্মআহবায়ক মমিনুর রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সাংবাদিক মোঃ সেলিম হায়দারকে সভাপতি এবং মোঃ রাসেল বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে।