চাটখিলে আওয়ামী লীগের সম্মেলন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:৩৯
চাটখিল উপজেলার ৮নং নোয়াখলা (পূর্ব) ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন গত সোমবার স্থানীয় সাধুরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। স্থানীয় আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা আবুল হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সম্মেলিত সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ-সভাপতি গোলাম কুদ্দুছ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাছান আহাম্মদ, চাটখিল পৌরসভার মেয়র সিরাজুল ইসলাম চৌধুরী ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম। বক্তৃতা করেন আওয়ামী লীগ নেতা মোস্তফা খান, নাজমুল হুদা শাকিল, সৈয়দ মাহমুদ হোসেন তরুণ, জাকির হোসেন জাহাঙ্গীর, জাহাঙ্গীর আলম দুলাল, স্বেচ্ছাসেবক লীগ নেতা আহসান হাবিব সমির, যুবলীগ নেতা মিজানুর রহমান মিজান, বেলায়েত হোসেন, মোহাম্মদ উল্যাহ্, মাকসুদুর রহমান শিপন, ছাত্রলীগ নেতা দিদার, সালাহউদ্দিন সুমন প্রমুখ। সম্মেলনে মো. মানিক হোসেন সভাপতি ও সোলেমান হোসেন ভুলু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।