বড়াইগ্রামে দুলুর মুক্তি দাবিতে মানববন্ধন

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:৪০
কেন্দ্রীয় স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও নাটোর জেলা বিএনপির সভাপতি সাবেক মন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে নাটোরের বড়াইগ্রাম পৌর বিএনপি। সোমবার পৌর সদরে মানববন্ধন চলাকালে পৌর বিএনপির সাধারণ সম্পাদক বেলাল হোসেন, সহ-সভাপতি জলিল খান বাবু, ওয়ার্ড কাউন্সিলর আব্দুল জব্বার, মোবারক হোসেন টিপু, আলম ও আব্দুস সাত্তার খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ডা. হাশেম আলী, পৌর ছাত্রদলের সভাপতি আব্দুল আহাদ সুমন, যুবদল নেতা জয়নাল আবেদীন, রবিউল করিম রবি প্রমুখ বক্তব্য রাখেন। পরে একই দাবিতে প্রায় সহস্রাধিক নেতাকর্মী লক্ষ্মীকোল বাজারে বিক্ষোভ মিছিল করে। মানববন্ধন চলাকালে বিএনপি নেতারা অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও দুলুর মুক্তি দাবি করে বলেন, সরকার বিএনপিকে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে হামলা, মামলার পথ বেছে নিয়েছে। সরকারের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রাখার কারণেই দুলুর বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আটক রাখা হয়েছে।