সোমবার রাতে শহরের রেলগেট সংলগ্ন বিভিন্ন ভিডিও’র দোকানে র্যাব-৫ ও ভ্রাম্যমান আদালত যৌথভাবে অভিযান চালিয়ে পর্ণো ভিডিও’র মাষ্টার কপিসহ ১১ জন ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। পরে তাদের ভ্রাম্যমাণ আদালত জরিমানাসহ বিভিন্ন মেয়াদে সাজা দেয়। জানা গেছে,দীর্ঘদিন ধরে ভিডিও ব্যবসার আড়ালে জয়পুরহাটের ব্যবসায়ীরা যুবক ও কিশোরদের মাঝে পর্ণো চিত্র সরবরাহ করে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লিডার আঃ রাজ্জাক ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিষ্ট্রেট সাইদুর রহমান শহরের ভিডিও’র দোকানগুলোতে অভিযান শুরু করেন। অভিযানে শহরের রেলগেট সংলগ্ন ৯টি ভিডিও’র দোকান থেকে পর্ণো ভিডিও’র মাষ্টার কপিসহ ব্যবসার সাথে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেন। আদালত তাদের ৫৩ হাজার টাকা জরিমানাসহ সর্বোচ্চ ৫ মাস ও সর্বনিম্ন ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।
