যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত করা এবং জামায়াত শিবিরের রাজনীতি বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার নেত্রকোনার গ্রামাঞ্চল হিসাবে পরিচিত মদনপুরবাসীর উদ্যোগে শতাধিক পিকআপভ্যান নিয়ে ব্যতিক্রমধর্মী মিছিল অনুষ্ঠিত হয়। মদনপুরের বিশিষ্ট মুক্তিযোদ্ধা শামসুল হক সঞ্জুর নেতৃত্বে পিকআপভ্যান মিছিলটি ১০ কিলোমিটার দূর মদনপুর থেকে নেত্রকোনা শহরে আসে এবং যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা সংক্রান্ত নানা স্লোগান দেয়।
