এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘কাঁচের পুতুল’। নাটকটি প্রতি সপ্তাহের মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার প্রচার হচ্ছে। মেজবাহ উদ্দিন সুমনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ। এতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, জাকিয়া বারী মম, ফখরুল বাশার মাসুম, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া, শিরিন আলম, সমাপ্তি ওয়াদুদ, নাবিলা ইসলাম, সুষমা সরকার, টুটুল চৌধুরী, কবির টুটুল, অধরা প্রিয়া, তাসনুভা এলভিন, আজম খান প্রমুখ।
