সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২১:৪৫
নন্দীগ্রামে ছাত্রদলের বিক্ষোভ নন্দীগ্রাম (বগুড়া) সংবাদদাতা \ জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক শাহাবুল আলম পিপলুসহ ১০৪জন নেতৃবৃন্দের নামে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ২৫ ডিসেম্বর নন্দীগ্রামে উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল হয়। উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মজনু আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহ্বায়ক আলেকজান্ডার। চাটখিলে শিক্ষার মানউন্নয়নে সভা চাটখিল ও সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা \ চাটখিল উপজেলার মির্জাপুরে শিক্ষার মানউন্নয়নে মতবিনিময় সভা সোমবার মির্জাপুর মুক্তিযোদ্ধা আবদুর রহিম পৌর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সর্দারে আলম সুনিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা চেয়ারম্যান হাছান আহাম্মেদ। চৌদ্দগ্রামে ফ্রি মেডিক্যাল ক্যাম্প চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার কুমিল্লা চৌদ্দগ্রামের করপাটি বাজারে ফ্রি মেডিক্যাল ক্যাম্প করে শতাধিক রোগীকে চিকিত্সা দিয়েছে বাতিসা ফাস্ট কেয়ার হসপিটাল। এসময় উপস্থিত ছিলেন হসপিটালের চেয়ারম্যান নজির আহমদ, পরিচালক ডাঃ আমিন উল্যাহ, আবদুল হালিম, ডাঃ এটিএম রহমান ও ডাঃ মাসুদুল হাসান প্রমুখ। রামগড় বিজিবির সেলাই মেশিন বিতরণ রামগড় সংবাদদাতা \ রামগড় ১৬ বিজিবির পরিচালিত মহিলা সমাজ উন্নয়ন সমিতির সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে ১১জন দরিদ্র ও মেধাবী প্রশিক্ষণার্থীকে বিনামূল্যে ১১টি সেলাই মেশিন দেয়া হয়েছে। এছাড়া জোন কম্পিউটার ক্লাব থেকে দক্ষতার সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী দুইজনকে দুটি কম্পিউটারও দেয়া হয়। গৌরনদীতে কমার্স ব্যাংকের শাখা উদ্বোধন গৌরনদী (বরিশাল) সংবাদদাতা\ গৌরনদী উপজেলার বাটাজোর বন্দরে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড-এর ৩৮তম শাখা উদ্বোধন করা হয়। সোমবার ব্যাংকের ব্যবস্থপনা পরিচালক ড.মোহাম্মদ আসাদুজ্জামান শাখাটি উদ্বোধন করেন। এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের বাটাজোর শাখার ব্যবস্থাপক মোঃ ফিরোজ আহম্মেদ। বক্তব্য রাখেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নাজমুল করিম সিদ্দিকি, মোঃ মোকলেচু রহমান। মিরপুর উপজেলা নির্বাহী অফিসারের বিদায় সংবর্ধনা মিরপুর (কুষ্টিয়া) সংবাদদাতা \ কুষ্টিয়ার মিরপুর উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল হাফিজের বিদায় ও নতুন উপজেলা নির্বাহী অফিসার আসাদ জামানের বরণ উপলক্ষে অনুষ্ঠান হয়। সোমবার মিরপুর প্রেসক্লাব সভাপতি মহাম্মদ আলী জোয়ার্দ্দারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মঞ্জুরুল হাফিজ, নতুন উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান, মঞ্জুরুল হাফিজের পত্নী সেলিনা হাফিজ, মিরপুর প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন। গোপালপুর প্রেসক্লাবের সম্মেলন গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা \ গোপালপুর প্রেসক্লাবের দ্বি-বাষিক সম্মেলন ও নির্বাচন সোমবার অনুষ্ঠিত হয়। অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে সম্মেলনে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন অটল শরীয়ত উল্লাহ। পরে অধ্যাপক জয়নাল আবেদীন সভাপতি (ইত্তেফাক) এবং অটল শরীয়ত উল্লাহ (মানব জমিন) সম্পাদক নির্বাচিত হন। বাঞ্ছারামপুরে ছাত্র যুব ফোরামের আলোচনা বাঞ্ছারামপুর সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর উপজেলা ছলিমাবাদ ইউনিয়নের জাতীয়তাবাদী ছাত্র যুব ফোরামের উদ্যোগে আশ্রাফবাদ গ্রামে খেলার মাঠে মঙ্গলবার বিজয়ের মাসে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । সংগঠনের সভাপতি আল আমিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য রফিক সিকদার। কাউনিয়ায় মোটর সাইকেল আরোহী নিহত কাউনিয়া (রংপুর) সংবাদদাতা \ সোমবার রংপুরের কাউনিয়ায় ভাগ্নির জন্য বর দেখে ফেরার পথে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার রাতে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ভমরমজিদ এলাকার মৃত পঞ্চানন্দ রায়ের ছেলে সুধীর চন্দ্র রায় (৫০) রংপুরে তার ভাগ্নির জন্য বর দেখে মোটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। একটি মালবাহী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সুধীর চন্দ্র রায় ঘটনাস্থলে মৃত্যুর কোলে ঢলে পড়েন। নেত্রকোনায় লিগ্যাল এইড বিষয়ক কর্মশালা নেত্রকোনা প্রতিনিধি \ অসহায় দরিদ্রদের আইন সহায়তার জন্য লিগ্যাল এইড কার্যক্রম বিষয়ক আইনজীবীদের এক কর্মশালা সোমবার নেত্রকোনা জেলা প্রেসক্লাবে এডভোকেট লিয়াকত আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নেত্রকোনায় শীতবস্ত্র বিতরণ নেত্রকোনা প্রতিনিধি \ নেত্রকোনা বেসরকারি সংগঠন শ্রম উন্নয়ন সংস্থার (সাস) পক্ষ হতে মঙ্গলবার সদর উপজেলার চল্লিশাকান্দা এবং কাইলাটি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে দরিদ্র অসহায় ৩০জন বিধবা এবং স্বামী পরিত্যক্তার মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ করেন সংস্থার নির্বাহী পরিচালক কামরুন্নেছা আশরাফ দীনা। সিরাজদিখানে মাদ্রাসা উদ্বোধন সিরাজদিখান(মুন্সীগঞ্জ)সংবাদদাতা\ সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নে হযরতপুর আলহাজ্ব শেখ মোঃ আব্দুল্লাহ কওমী মাদ্রাসার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে সোমবার। মাদ্রাসার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন শিল্পপতি আলহাজ্ব শেখ মোঃ আব্দুল্লাহ। দিনাজপুরে কৃষকদলের ধর্মঘট পালন স্টাফ রিপোর্টার, দিনাজপুর \ দিনাজপুরে জাতীয়তাবাদী কৃষকদলের অবস্থান ধর্মঘট কর্মসূচি ও সমাবেশ পালিত হয়েছে। মঙ্গলবার দিনাজপুর শিল্পকলা একাডেমির সামনে এই কর্মসূচিতে জেলা কৃষকদলের সভাপতি আলহাজ্ব আফতাবউদ্দিন মণ্ডলের সভাপতিত্বে অবস্থান ধর্মঘটে বক্তব্য রাখেন জেলা বিএনপি সভাপতি আলহাজ্ব মোঃ লুত্ফর রহমান মিন্টু। বিরামপুরে আদিবাসী কিশোরী সমাবেশ বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা \ বেসরকারি সংস্থা আরডিআরএস’র আদিবাসী ক্ষমতায়ন প্রকল্পের সহযোগিতায় মঙ্গলবার বিরামপুর উপজেলার আদিবাসী কিশোরীদের সমাবেশ ও সনদপত্র বিতরণ করা হয়েছে। উপজেলা অডিটরিয়ামের সমাবেশে ১৯টি সংলাপ কেন্দ্রের ৪৫০জন আদিবাসী কিশোরী অংশ গ্রহণ করে। চাখারে শেরে বাংলা ক্লাব উদ্বোধন বানারীপাড়া সংবাদদাতা \ বানারীপাড়ার চাখারে শেরে বাংলা ক্লাব উদ্বোধন করা হয়েছে। সোমবার স্থানীয় হক সাহেবের হাটে ক্লাব উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আ’লীগ নেতা আলহাজ্ব গোলাম ফারুক। উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আতাহার আলী সিকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন আ’লীগ নেতা শামসুল আলম মল্লিক। গোপালগঞ্জে সন্ন্যাসীর আত্মহত্যা গোপালগঞ্জ প্রতিনিধি \ গোপালগঞ্জ বিশ্বশুক সেবাশ্রমের সন্ন্যাসী তুষার বালা (৪০) গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। সোমবার পুলিশ ওই আশ্রম থেকে তার লাশ উদ্ধার করেছে। মেহেরপুরের ডাকাত ভারতে আটক মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সদর উপজেলার দক্ষিণ শালিকা গ্রামের কুখ্যাত ডাকাত ইমরান (৩৫) ভারতে ডাকাতি করতে গিয়ে আটক হয়েছে। সোমবার ভোরের দিকে তাকে আটক করা হয়। লালপুরে আর্সেনিক বিষয়ে কর্মশালা লালপুর (নাটোর) সংবাদদাতা \ সোমবার নাটেরের লালপুর উপজেলায় আর্সেনিকোসিস রোগ নির্ণয় ও ব্যবস্থাপনার উপর একদিনের অবহিতকরণ কর্মশালা উপজেলা চেয়ারম্যানের কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আব্দুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মাস্টার। রায়গঞ্জে জামায়াতের বিক্ষোভ রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা \ রায়গঞ্জে জামায়াতের কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলার পৌর বাস টার্মিনাল এলাকায় উপজেলা জামায়াত আমীর আলী মর্তুজার নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ সভা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গায় ভুয়া ম্যাজিষ্ট্রেট গ্রেফতার চুয়াডাঙ্গা প্রতিনিধি \ জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই-এর সদস্যরা সোমবার চুয়াডাঙ্গার আলমডাঙ্গা সাব-রেজিষ্ট্রার অফিস থেকে হাফিজুর রহমান চমক (২৮) নামে একজন ভুয়া ম্যাজিষ্ট্রেটকে গ্রেফতার করেছে। সুন্দরগঞ্জে ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা \ বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড সুন্দরগঞ্জ শাখার উদ্যোগে সোমবার ব্যাংক ভবনে অসহায় হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করে। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার আহ্সান হাবিব, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ ইসলামী ব্যাংক লিমিটেড রংপুর জোনাল হেড তাহের আহম্মদ, পৌর মেয়র নুরুন্নবী। নবীনগরে আওয়ামী লীগের দু’গ্রুপে সংঘর্ষ নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা \ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা শিবপুর ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি নিয়ে দু’গ্রুপের সংর্ঘষ হয়েছে। এক গ্রুপের হামলায় সম্মেলন পণ্ড হয়ে যায় । সোমবার ওস্তাদ আলাউদ্দিন খাঁ কলেজ প্রাঙ্গণে উক্ত ইউনিয়ন আওয়ামী লীগ কমিটির সম্মেলন অনুষ্ঠানে আ’লীগ নেতা ডাক্তার জামাল ও কবির আহম্মেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। মহালছড়িতে উচ্চ বিদ্যালয় উদ্বোধন মহালছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতা \ মহালছড়ি চৌংড়াছড়ি গ্রামে ২৪ ডিসেম্বর সোমবার শহীদ ক্যা: আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় উদ্বোধন করেন মহালছড়ি জোন অধিনায়ক লে: কর্নেল শহীদুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জোনের সেনা অফিসার ছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রতন কুমার শীল। শরণখোলায় সূর্যমুখী চাষের উদ্যোগ শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা \ বাগেরহাটের শরণখোলায় ব্র্যাকের ‘কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচি’ প্রকল্পের মাধ্যমে সূর্যমুখী চাষে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলার চারটি ইউনিয়নে এবার ৩৩ একর জমিতে এ ফসলের চাষ হচ্ছে। গঙ্গাচড়ায় কম্বল বিতরণ গঙ্গাচড়া সংবাদদাতা \ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে গতকাল মঙ্গলবার রংপুরের গঙ্গাচড়ায় শীতার্ত মানুষের জন্য কম্বল বিতরণ করা হয়। উপজেলার ১০ ইউনিয়নে শীতার্ত দুস্থ মানুষের জন্য এক হাজার ৪০০ পিস কম্বল দেয়া হয়। সাদুল্লাপুরে একটিভিটি প্লানিং ওয়ার্কসপ গাইবান্ধা প্রতিনিধি \ স্থানীয় সংগঠন এস কে এস ফাউন্ডেশনের এসডিএলজি প্রকল্পের উদ্যোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রামে একটিভিটি প্লানিং ওয়ার্কসপ সোমবার অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, সদস্য ও ইউনিয়ন সিআইজি ফোরামের নির্বাহী কমিটির সদস্যরা এতে অংশ নেন। সেতাবগঞ্জে শীতবস্ত্র বিতরণ বোচাগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা \ আইএফআইসি ব্যাংক সেতাবগঞ্জ শাখা কর্তৃপক্ষের উদ্যোগে দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। মঙ্গলবার সকালে ব্যাংকের কার্যালয়ে ২শ’ অসহায় পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন। ভুরুঙ্গামারী মহিলা কলেজে নবীনবরণ ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা \ গতকাল মঙ্গলবার ভুরুঙ্গামারী মহিলা ডিগ্রী কলেজে নবীনবরণ ,অভিভাবক সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। কলেজের অধ্যক্ষ খালেদুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমান। তারাগঞ্জে স্বেচ্ছায় রক্তদান তারাগঞ্জ (রংপুর) সংবাদদাতা \ গত সোমবার তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে ব্র্যাক “মা” নবজাতক শিশু স্বাস্থ্য উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করেন। এ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহাজাহান। এসময় তার সাথে ছিলেন ডাঃ আন্জুমানয়ারা বেগম। রাজৈরে মাইক্রোবাসে ডাকাতি টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা \ রাজৈর কোটালীপাড়া সড়কের চৌয়ারীবাড়ী ব্রিজের নিকট টেকেরহাট গামী দুটি মাইক্রোবাসে ডাকাতি হয়েছে। সোমবার রাজৈর উপজেলার লখন্ডা গ্রামের সুশি ওঝার বাড়িতে অনুষ্ঠান শেষে দুটি মাইক্রোবাস যোগে টেকেরহাটে আসার পথে চৌয়ারীবাড়ী ব্রিজের নিকট ৮/১০ জনের ডাকাত দল ব্যারিকেট দিয়ে মাইক্রেবাস থামিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল সেটসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ফরিদপুরে বাল্য বিবাহ বন্ধ ফরিদপুর প্রতিনিধি \ ফরিদপুর সদর উপজেলার ইশান গোপালপুর ইউনিয়নের চরনসিপুর গ্রামে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে একটি বাল্য বিবাহ। সোমবার এই বিয়ে বন্ধ করা হয়। নাগেশ্বরীতে সংঘর্ষে আহত ৭ নাগেশ্বরী সংবাদদাতা \ নাগেশ্বরীতে জমি নিয়ে সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। একজনের অবস্থা আশংকাজনক। উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের দেবীপুর গ্রামের নুরুল ইসলামের সাথে দীর্ঘদিন থেকে একই গ্রামের মহির উদ্দিনের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মহির উদ্দিন গং তাদের উপর সশস্ত্র হামলা চালালে হুরমুজ আলী, সামসুল হক, আ: হাকিম, হাওয়া খাতুন, রওশন জামান রিপন, রফিকুজ্জামান স্বপন ও লাইজু গুরুতর আহত হয়। শেরপুরে এমপিওভুক্তির দাবিতে সমাবেশ শেরপুর (বগুড়া) সংবাদদাতা \ বগুড়ার শেরপুরে নন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের উদ্যোগে মঙ্গলবার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার জাবাল-ই-রহমত উচ্চ বিদ্যালয়ে শেরপুর উপজেলা নন এমপিও শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি মাওঃ আব্দুস সালামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি এশারত আলী। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা সভাপতি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান লাইজু, বগুড়া জেলা সেক্রেটারি মোঃ মাসুদুর রহমান। বক্তব্য রাখেন শেরপুর উপজেলা শাখার সেক্রেটারি মোঃ আব্দুল খালেক, আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম, শাহাদত্ হোসেন, ছাইফুল ইসলাম। ভেড়ামারায় ৭০ স্কুলে শীতবস্ত্র বিতরণ ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা \ ভেড়ামারা পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে গতকাল মঙ্গলবার ‘জাগ্রত ভেড়ামারা প্রকল্পের উদ্যোগে ৭০টি স্কুলের প্রায় ৭শত শিশুর মধ্যে শীতবস্ত্র (সোয়েটার) বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাগ্রত ভেড়ামারার সভাপতি ডাক্তার রতন কুমার পাল। প্রধান অতিথি ছিলেন, ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রুহুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা পৌরসভার মেয়র আলহাজ্ব শামিমুল ইসলাম ছানা, বাহিরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কার সিদ্দিক, রহিমা আফসার নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার-উল-আজিম, ভেড়ামারা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, সাতবাড়িয়া হাইস্কুলের প্রধান শিক্ষক বিনোদ কুমার বিশ্বাস প্রমুখ।