আগামী ২৯ ডিসেম্বর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক জাতীয় কাউন্সিলকে সফল করতে আজ বুধবার সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন সংলগ্ন সভাস্থলে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-পরিষদের সভা অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাছিম। তিনি সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।
