জেলার ৯টি উপজেলায় সোমবার রাতে পুলিশ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ২২ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে। এদের মধ্যে বিএনপির ১৭ জন ও জামায়াত-শিবিরের ৫ জন রয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে কবিরহাট থানায় ২ জন, বেগমগঞ্জে ৩ জন, সেনবাগে ২ জন, চাটখিলে ৪ জন, সুধারামে ২ জন, হাতিয়ায় ৩ জন, কোম্পানীগঞ্জে ১ জন, সোনাইমুড়ীতে ৩ জন ও চরজব্বার থানায় ২ জন রয়েছে।
এসপি হারুন-উর-রশিদ হাযারী জানান, নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর আশংকায় তাদের গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
