প্রথম ঘোষণা ঠিক থাকলে বাংলাদেশের প্রথম লংগার ভার্সন ফ্রাঞ্চাইজি লিগ বা বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল) দু দিন আগেই শুরু হয়ে যেত। সেটা হয়নি। ২৪ তারিখের বদলে আগামীকাল ২৭ তারিখ থেকে শুরু হচ্ছে বিসিএলের খেলা। অনেক জল ঘোলা হয়েছে এই বিসিএল নিয়ে। এখন পর্যন্ত উত্তরাঞ্চলের দলের জন্য কোনো প্রতিষ্ঠানকে মালিক হিসেবে পায়নি বিসিবি। একমাত্র ওয়াল্টন সেন্ট্রাল জোন দল ছাড়া আর কোনো দলই এক সঙ্গে অনুশীলনের সুযোগও পায়নি। তারপর এসবকিছু সঙ্গে নিয়েই আগামী কাল থেকে মাঠে গড়াচ্ছে দেশের আরেকটি সম্ভাব্য প্রথম শ্রেণীর টূর্নামেন্ট।
আগামীকাল থেকে শুরু হওয়া প্রথম রাউন্ডে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়ালটন সেন্ট্রাল জোন খেলবে প্রাইম ব্যাংক সাউথ জোনের বিপক্ষে। এ ছাড়া বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ইসলামী ব্যাংক ইস্ট জোন খেলবে বিসিবি নর্থ জোনের বিপক্ষে। ২ থেকে ৫ জানুয়ারি ও ওয়ালটন সেন্ট্রাল জোন ও বিসিবি নর্থ জোনের মধ্যতার খেলা বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে।
প্রাইম ব্যাংক সাউথ জোন এবং ইসলামী ব্যাংক ইস্ট জোন খেলবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ৮ থেকে ১১ জানুয়ারি তৃতীয় রাউন্ডে প্রাইম ব্যাংক সাউথ জোন ও বিসিবি নর্থ জোনের খেলা মিরপুরে। আর ওয়ালটন সেন্ট্রাল জোন ও ইসলামী ব্যাংক ইস্ট জোনের খেলা বগুড়াতে।
বিসিএলের শুরুটা ২৪ তারিখ থেকে পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ বিসিবি নর্থ জোনের জন্য ফ্র্যাঞ্চাইজি খোঁজা। সে প্রক্রিয়া অনেকটাই এগিয়েছে। বিসিবি টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় আশা করছেন টুর্নামেন্ট শুরুর আগে চতুর্থ ফ্র্যাঞ্চাইজিও চুড়ান্ত হতে পারে।
খেলোয়াড় নির্বাচনও লিগ পিছিয়ে যাওয়ার অংশ। জাতীয় লিগের পারফরমেন্স বিচার বিশ্লেষণ করে চারটি দলের খেলোয়াড় নির্বাচন করতে হয়েছে। সোমবার সবগুলো দলের খেলোয়াড় তালিকাও প্রকাশ করেছে বিসিবি।
সে দলের খেলোয়াড়রা বেশিরভাগই অবশ্য এখনও একসঙ্গে অনুশীলন করার সুযোগ পাননি। যদিও গতকাল মিরপুরে ভালোই অনুশীলন সেরে নিল সেন্ট্রাল জোন। কিন্তু বগুড়ায় খেলতে যাওয়া ইস্ট জোনের খেলোয়াড়রা এখনও পরষ্পরের সঙ্গে এক হয়ে অনুশীলন করতে পারেননি। তারপরও ইস্ট জোনের অধিনায়ক অলক কাপালি তার দল নিয়ে সন্তুষ্ট, ‘দল ভালোই হয়েছে। অনুশীলনের কমতি আছে। তবে আগামীকাল (আজ) বগুড়ায় পৌছে আমরা অনুশীলন করবো। আমাদের দল যেমন তাতে আমরা ফাইনালের আশায়ই মাঠে নাম।’
বিসিএলের চার দল
ওয়ালটন সেন্ট্রাল জোন
মাহমুদউল্লাহ (অধিনায়ক), রকিবুল হাসান, মুশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ আশরাফুল, শুভাগত হোম, শামসুর রহমান, মার্শাল আয়্যুব, মেহরাব হোসেন, ইলিয়াস সানি, নুরুল হাসান, সাহাদাত হোসেন, আসিফ আহমেদ, মোহাম্মদ শরিফ, আরাফাত সানি ও তালহা জোবায়ের।
অতিরিক্ত: মাহাবুবুল আলম, রনি তালুকদার, সগির হোসেন, তারেক আজিজ ও মোহাম্মদ শরিফুল্লাহ।
ইসলামী ব্যাংক ইস্ট জোন
অলক কাপালী (অধিনায়ক), নাফিস ইকবাল (সহ-অধিনায়ক), সাব্বির আহমেদ, আফতাব আহমেদ, মমিনুল হক, ফয়সাল হোসেন, ধীমান ঘোষ, আবুল হাসান, তাপস বৈশ্য, এনামুল হক, ইয়াসিন আরাফাত, নাবিল সামাদ, কাজী কামরুল ইসলাম, মাহবুবুল করিম ও রাজিন সালেহ।
প্রাইম ব্যাংক সাউথ জোন
আব্দুর রাজ্জাক (অধিনায়ক), ইমরুল কায়েস, মো. মিথুন, সৌম্য সরকার, তুষার ইমরান, জিয়াউর রহমান, ফজলে রাব্বি, এনামুল হক, রুবেল হোসেন, আল আমীন, সোহাগ গাজী, রবিউল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, সালমান হোসেন ও মুরাদ খান।
অতিরিক্ত: মনির হোসেন, শাহরিয়ার নাফীস, নাসিরউদ্দিন ফারুক, তাপস ঘোষ ও ডলার মাহমুদ।
বিসিবি নর্থ জোন
মুশফিকুর রহিম (অধিনায়ক), জুনায়েদ সিদ্দিক, জহুরুল ইসলাম, নাঈম ইসলাম, ফরহাদ হোসেন, মায়শাকুরু রহমান, সাকলাইন সজিব, মো. সোহরাওয়ার্দী, সাজেদুল ইসলাম, শফিউল ইসলাম, মাহমুদুল হাসান, সানজামুল ইসলাম, ফরহাদ রেজা ও লিটন কুমার দাস।
অতিরিক্ত: মুক্তার আলী, দেলওয়ার হোসেন, তাইজুল ইসলাম, হামিদুল ইসলাম, জুবায়ের আহমেদ, মিজানুর রহমান, আলাউদ্দিন বাবু, আরিফুল হক, শুভাশিষ রায় ও তানভির হায়দার।
সূচী
তারিখ খেলা ভেন্যু
২৭ থেকে ৩০ ডিসেম্বর সেন্ট্রাল জোন—সাউথ জোন মিরপুর
২৭ থেকে ৩০ ডিসেম্বর ইস্ট জোন—নর্থ জোন বগুড়া
২ থেকে ৫ জানুয়ারি সেন্ট্রাল জোন—নর্থ জোন বগুড়া
২ থেকে ৫ জানুয়ারি সাউথ জোন—ইস্ট জোন মিরপুর
৮ থেকে ১১ জানুয়ারি সাউথ জোন—নর্থ জোনর মিরপুরে
৮ থেকে ১১ জানুয়ারি সেন্ট্রাল জোন—ইস্ট জোন বগুড়া
