কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও কলেজ সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় বেইলি ব্রিজ ধসে পড়লে প্রায় ১০ ঘণ্টা যানবাহন চলাচল বিঘ্নিত হয়।
জানা যায়, মঙ্গলবার ভোরে কক্সবাজার অভিমুখি একটি পর্যটনবাহী বাস ঘন কুয়াশার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ঐ ব্রিজে ধাক্কা দেয়। ব্রিজের একাংশ ধসে পড়ে ও বাসটি ব্রিজে আটকে যাওয়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা চরম ভোগান্তির সম্মুখীন হন। কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আমির আব্দুল্লাহ মোহাম্মদ মনজুরুল করিম জানান, সেনাবাহিনীর একটি দল বিকাল সাড়ে ৪টা পর্যন্ত কাজ করে যানবাহন চলাচল স্বাভাবিক করে আনে।
তিনি জানান,ওই ব্রিজটি দীর্ঘদিন যাবত্ এমনিতে ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল। বাসটির ধাক্কায় ব্রিজটির অনেকাংশই ধসে যায়।
