চট্টগ্রামে কোটি টাকার হেরোইনসহ এক যুবক আটক

আপডেট : ২৫ ডিসেম্বর ২০১২, ২২:২০
চট্টগ্রামে এক কেজি তিন শ গ্রামেরও কিছু বেশি হেরোইনসহ মো. মুশফিকুর রহমার মুশফিক (৩০) নামের এক যুবককে আটক করেছে র্যাব। মনে করা হচ্ছে, উদ্ধার করা হেরোইনের দাম প্রায় কোটি টাকা। গতকাল মঙ্গলবার নগরীর নিউ মার্কেট মোড় থেকে মুশফিককে আটক করা হয়। র্যাব সূত্র জানিয়েছে হেরোইনসহ মো. মুশফিকুর রহমার মুশফিককে আটকের পর তার ব্যাগ তল্লাশি করে এক কেজি তিন শ গ্রামেরও কিছু বেশি হেরোইন পাওয়া যায়। উদ্ধার করা হেরোইনের দাম প্রায় এক কোটি টাকা। রাজশাহী থেকে এই হেরোইন নিয়ে গতকাল ভোরে মুশফিক চট্টগ্রামে পৌঁছান। হেরোইন চট্টগ্রামের বিক্রেতাদের কাছে সরবরাহের জন্য আনা হয়। মুশফিক রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মো. মোশা হকের ছেলে।