রাষ্ট্রপতি মোঃ জিল্লুর রহমান লন্ডনে স্বাস্থ্য পরীক্ষা শেষে গতকাল মঙ্গলবার সকালে ঢাকায় ফিরেছেন। তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিভিআইপি লাউঞ্জে এসে পৌঁছলে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনী প্রধান, পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
গত ১৬ ডিসেম্বর রাষ্ট্রপতি স্বাস্থ্য পরীক্ষার জন্য লন্ডন যান। সেখানে বুপা ক্রমওয়েল হাসপাতালে রাষ্ট্রপতির চিকিত্সা সম্পন্ন হয়। -তথ্য বিবরণী
