এটিএন বাংলায় আজ রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে বাংলায় ডাবিংকৃত তুর্কি সিরিয়াল ‘জান্নাত’। কোরিয়ান জনপ্রিয় ধারাবাহিক ‘টিয়ার্স অব হ্যাভেন’-এর কাহিনি অবলম্বনে ‘জান্নাত’ পরিচালনা করেছেন তুর্কি নির্মাতা সাদুল্লাহ জেলেন। পারিবারিক ও বর্তমান সময়ের গল্প নিয়ে ‘জান্নাত’ নির্মিত হয়েছে। যেখানে একজন এতিম মেয়ের জীবন সংগ্রামের নানা চিত্র হয়েছে।
