বিনোদন ডেস্ক
ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুরের প্রেমে কাহিনির সমাপ্তি হয়েছে অনেকদিন। কিন্তু এখনো পুরনো প্রেমের আলোচনায় বিভিন্ন সময় আসেন তারা। আবার রণবীরের বর্তমান প্রেমিকা আলিয়া ভাট ক্যাটরিনার ঘনিষ্ঠ বন্ধু। এই আলোচনাতেও নিয়মিত রয়েছেন ক্যাটরিনা। এবার আবারো সেই পুরনো প্রেম নিয়ে খবরের শিরোনাম হলেন ৩৫ বছর বয়সী এই বলিউড তারকা।
সমপ্রতি ভারতীয় গণমাধ্যমে দেওযা এক সাক্ষাত্কারে ক্যাটরিনা বলেন, ‘রণবীরের সাথে ব্রেকআপের পর আমার দিকের সব দায়িত্ব আমি নিয়েছিলাম। কিন্তু যে সমস্যা আমার নয়, তার দায়িত্ব নেব কেন? যখন খুব মন খারাপ হয়েছিল, মা বলেছিল, বহু মেয়েকে এই ঘটনার মধ্যে দিয়ে যেতে হয়। তুমি হয়তো নিজেকে একা মনে করছ। কিন্তু আসলে তুমি একা নও।’ক্যাটরিনা বর্তমানে তার ক্যারিয়ার নিয়েই ব্যস্ত রয়েছেন। সালমানের সাথে ‘ভারত’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে তার।
