গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২৬ ডিসেম্বর ২০১২, ২০:০৭
নানা ধরনের ভিডিও শেয়ার করার জন্য জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবে সর্বকালের সেরা ভিডিও হিসেবে বহু আগেই স্থান করে নিয়েছিল দক্ষিণ কোরীয় র্যপার পার্ক জে স্যাং ওরফে সাই এর নাম। সাই এর করা গ্যাংনাম স্টাইল শিরোনামের গানটি দেখার জন্য বিশ্বের বিভিন্ন দেশের মানুষরা যে হারে ইউটিউবে এই ভিডিওটির খোঁজ করেছিলেন তাতে করে খুব সহজেই সবচেয়ে বেশি দেখা ভিডিও চিত্রের রেকর্ড গড়েছিল সাই এর মিউজিক ভিডিওটি। তবে সেই রেকর্ডকে ছাপিয়ে আরও অনেকটা পথ এগিয়ে এখন বিশ্বের প্রথম মিউজিক ভিডিও হিসেবে ১ বিলিয়ন ভিউ বা প্রায় ১০০ কোটি দর্শকের দেখা ভিডিও চিত্রের রেকর্ড গড়েছে এই গ্যাংনাম স্টাইল। আর তাই সবমিলিয়ে নিকট ভবিষ্যতে সাই এর করা এই রেকর্ড কেউ ভাঙতে পারবেন সে আশা করাটাও এখন কঠিন বলেই মনে হচ্ছে।