বর্তমান সময়ে পৃথিবী জুড়ে যে কয়েকটি পেশা তরুণদের মাঝে সবচেয়ে বেশি সাড়া জাগিয়েছে, তার মধ্যে এভিয়েশন অন্যতম। উচ্চ বেতন, চমত্কার জীবন যাপন পৃথিবীব্যাপী কর্মক্ষেত্র এবং এমনকি সামাজিক মর্জাদায় এগিয়ে রয়েছে এভিয়েশন সংশ্লিষ্ট কর্মক্ষেত্রগুলো।
এভিয়েশন অপারেশন :এটি এয়ারলাইন্সের ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা নিয়ে স্পেশালাইজড কোর্স, যেখানে এয়ারলাইন্স ব্যবস্থাপনার বিভিন্ন দিক যেমন, এয়ারলাইন্স কার্গো ম্যানেজমেন্ট, মার্কেটিং ও সেলস, এয়ারপোর্ট অপারেশন, বোর্ডিং কন্ট্রোল, ট্রাফিক ব্যবস্থাপনা, কাস্টমার রিলেশন, এয়ারক্রাফট লিজিং, এয়ারলাইন্স ফাইন্যান্স, এয়ারলাইন্স পলিসি ও আইন-কানুন শেখানো হয়। এটি একটি প্রফেশনাল শিক্ষামূলক কোর্স যা এসএসসি/ও লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বেশি কার্যকরী। অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং :অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং বা এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার অ্যারোপ্লেন উড্ডয়নের আগে এর সব সিস্টেম ঠিক আছে কি না তা সম্পর্কে পাইলটরা সব ধরনের তথ্যপত্র নিয়ে থাকে। এ ছাড়া তারা এযারক্রাফটের ডিজাইন উন্নয়ন, রক্ষণাবেক্ষণ, পর্যবেক্ষণ, এয়ারফ্রেম ইঞ্জিন তৈরি, আনুষাঙ্গিক যন্ত্রপাতির সংযোগ স্থাপন, মেরামত প্রভৃতি কাজ করে থাকে। এনডি/এইচএনডি ইন অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং একটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স, যা মূলত এইচএসসি/এসএসসি, এ/ও লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য আদর্শ। ক্রেডিট ট্রান্সফার করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা প্রভৃতি দেশে চাইলে এটি আদর্শ কোর্স।
ট্রাভেল ট্যুরিজ্যম অ্যান্ড টিকেটিং :এগুলো ট্যুরিজ্যম ও এয়ারলাইন্সের বিপণন ব্যবস্থাপনা নিয়ে স্পেশালাইজড কোর্স, যেখানে মার্কেটিং ব্যবস্থাপনার বিভিন্ন দিক যেমন, টিকেট সেলস, কাস্টমার রিলেশন, ট্যুর অপারেশন, ট্যুর গাইড, ট্রাভেল এজেন্সি অপারেশন, রিজারভেশন সিস্টেম প্রভৃতি অন্তর্ভুক্ত রয়েছে। সবই ৩/৬ মাস মেয়াদী কোর্স। ট্যুরিজ্যম ও এয়ারলাইন্সের কাস্টমার রিলেশন ব্যবস্থাপনা নিয়ে স্পেশালাইজড কোর্স এয়ার হোস্টেস/ কেবিন ক্রু, যেখানে প্যাসেঞ্জার সার্ভিস, ফুড অ্যান্ড বেভারেজ, হসপিটালিটি ম্যানেজমেন্ট, এয়ারক্রাফট সিকিউরিটি অ্যান্ড সেফটি, কাস্টমার রিলেশন, গ্রুমিং প্রভৃতি শিখতে হয়। ৮৯৯১৩৭১, ০১৯২৬৩০২৯৪ নম্বরে ফোন করে এভিয়েশন বিষয়ে আরও জানতে পারবেন।
বিজনেস অ্যাকাউন্টিং :এটি ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা নিয়ে স্পেশালাইজড কোর্স, যেখানে ম্যানেজমেন্ট, মার্কেটিং ও সেলস, অপারেশন, কন্ট্রোল, ট্রাফিক ব্যবস্থাপনা, কাস্টমার রিলেশন, লিজিং, ফাইন্যান্স, পলিসি ও আইন-কানুন প্রভৃতি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এটি একটি প্রফেশনাল শিক্ষামূলক কোর্স যা এইচএসসি/এ-লেভেল উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য বেশি কার্যকরী। যেকোনো বিভাগ থেকে যেকোনো সালে উত্তীর্ণ শিক্ষার্থীরা বিষয়টি পড়তে পারবে।
এভিয়েশন ম্যানেজমেন্ট :উচ্চ আয়ের চাকরি পেতে বর্তমানে অন্যতম চাহিদাসম্পন্ন কোর্স এভিয়েশন ম্যানেজমেন্ট। এটি ফিবার আওতাভুক্ত এভিয়েশন ম্যানেজমেন্টের উপর এমবিএ/বিবিএ ডিগ্রি। শর্ট কোর্সের পাশাপাশি এভিয়েশন ম্যানেজমেন্টে চার বছর মেয়াদী আট সেমিস্টারের বড় ডিগ্রি রয়েছে। এই ডিগ্রির সার্টিফিকেট দেওয়া ফাউন্ডেশন ফর ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাক্রিডেশন অ্যাসোসিয়েশন থেকে। এ পর্যায়ে নরমাল বিবিএ’র ক্ষেত্রে ৬৪ ক্রেডিট এবং স্পেশালাইজড এভিয়েশনে ৭৬ ক্রেডিট করতে হয়। এই কোর্সে শিক্ষণীয় বিষয় হচ্ছে এয়ারপোর্ট ডিজাইন প্ল্যানিং, এয়ারক্রাফট লিজিং, সেলিং, এয়ারলাইন্স কস্ট ম্যানেজমেন্ট, এইচআর, ওবি, এয়ারক্রাফট লিজিং, কাস্টমার হ্যান্ডেলিং, এয়ারপোর্ট অপারেশন, কার্গো হ্যান্ডেলিং অ্যান্ড ক্লিয়ারিং, গ্রুমিং এবং এয়ারলাইন্স প্রোগ্রামিং প্রভৃতি।
কোথায় পড়বেন :বাংলাদেশে এই কোর্স পরিচালনা করছে কলেজ অব এভিয়েশন টেকনোলজি। এদের রয়েছে একাধিক ক্যাম্পাস, নিয়মিত ক্লাস, সর্বশেষ সংস্করণের পাঠ্যবইয়ে সমৃদ্ধ লাইব্রেরি, প্র্যাকটিস টেস্ট, শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণী কক্ষ ইত্যাদি সুবিধা। যোগাযোগ :বাড়ি-৭৯ (দ্বিতীয় তলা), সাত মসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা।
